মানোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে আদর্শ সমাজ কল্যাণ পরিষদের হল রুমে ২৯ আগস্ট (শনিবার ) সকাল ১০টার দিকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় ছাত্রশিবির।
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা–২০২৬’ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টাঙ্গাইল জেলা শাখা।
জেলা শিবিরের সভাপতি আব্দুল আলিমের সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এসএম ফরহাদ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী, টাংগাইল জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ প্রমুখ।
