মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুনায়েত ভূঁইয়া মোহন ফাউন্ডেশনের উদ্যোগে ‘মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা ২০২৬’-এর কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে কিশোরগঞ্জ-২( পাকুন্দিয়া- কটিয়াদী) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ জালাল উদ্দীন এমপি এ কথা বলেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিমুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৬৬ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে নগদ ১ লাখ ২২ হাজার টাকা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
দুনিয়ার মোহ পায়ে পিষ্ট করে নবী (সা.)-এর মতো সাহস নিয়ে এগিয়ে যেতে হবে- ড. ফয়জুল হক
অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই শিমুলিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। এর আগে শতাধিক মোটরসাইকেলের একটি শোভাযাত্রা নিয়ে দলীয় নেতাকর্মীরা সংসদ সদস্যকে অনুষ্ঠান স্থলে নিয়ে আসেন।
শিমুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ বায়তুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জুনায়েত ভূঁইয়া মোহন ফাউন্ডেশনের চেয়ারম্যান জুনায়েত ভূঁইয়া মোহন।
গুরুদয়াল কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিমুলিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মজিবুর রহমান জিয়া, যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজারুল হক উজ্জ্বল।
এছাড়াও এ সময় পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানছুরুল হক বাবুল, কিশোরগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোখলেছুর রহমান, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. সাইদুজ্জামান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক স্বপন শাহ, পুলেরঘাট আঞ্চলিক ছাত্রদলের সভাপতি আনম মির্জা হায়দার সিয়াম, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, গত ২৫ জুলাই জুনায়েত ভূঁইয়া ফাউন্ডেশনের আয়োজনে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ৫টি মাদ্রাসা ও ৪টি মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৫০ জন শিক্ষার্থী ওই পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—এই তিনটি ক্যাটাগরিতে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৬ জন মেধাবী শিক্ষার্থীকে এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, “বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ছাত্রদের পড়াশোনা করতে হতো না। পরীক্ষার খাতায় লিখলেও পাস, না লিখলেও পাস করে দেওয়া হতো। শিক্ষকদের খাতা দেখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হতো—কোনোভাবেই ফেল করানো যাবে না। কিন্তু বর্তমান সরকার শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরানোর চেষ্টা করছে।”
শিক্ষার্থীদের উদ্দেশে এমপি বলেন, “পড়াশোনা ছাড়া পরীক্ষায় পাস করার কোনো সুযোগ নেই।” তাই সব শিক্ষার্থীকে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
