বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে দৈনিক জনতা’র ৪৩ তমবর্ষ পূর্তি উদযাপন

রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে দৈনিক জনতা’র ৪৩ তমবর্ষ পূর্তি উদযাপন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে মোঃ মাসুদ করিম : দেশের অন্যতম সংবাদপত্র দৈনিক জনতা’র ৪৩ তম বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৯ আগষ্ট) রূপগঞ্জের সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত প্রমোদতরী নৌ ভ্রমন মঞ্চে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

দৈনিক জনতা’র রূপগঞ্জ প্রতিনিধি মোঃমাসুদ করিমের সভাপতিত্বে ও নাগরিক টিভির সাংবাদিক মাহবুব আলম প্রিয়’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলম হোসেন,দৈনিক নয়া দিগন্তের শফিকুল আলম ভুঁইয়া ,মোহনা টিভির ছাত্তার আলী সোহেল,এনটিভির আবুল কালাম শাকিল,দৈনিক কালের কন্ঠের রাসেল আহমেদ, আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হানিফ মোল্লা,যমুনা টিভির জয়নাল আবেদীন জয়,৭১ টিভির রিয়াজ হোসেন, দেশ টিভির রাশেল মাহমুদ,জাগো নিউজের নাজমুল হুদা, দৈনিক জনকণ্ঠের মোঃ নুর আলমসহ রূপগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।। এ সময় বক্তারা বলেন, দেশের অন্যতম সংবাদ পত্র হলো দৈনিক জনতা। এই পত্রিকার মাধ্যমে রূপগঞ্জে বহু সাংবাদিক প্রতিষ্ঠিা পেয়েছে ।
মোহনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সাত্তার আলী ভূইয়া সোহেল তার বক্তব্যে বলেন- আমার সাংবাদিকতা শুরু হয়েছিলো দৈনিক জনতা পত্রিকার মাধ্যমে, তিনি দৈনিক পত্রিকার মঙ্গল কামনা করি। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক বৃন্দ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা