কে.এম.শামীম, গোপালপুর, টাংগাইল : গোপালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১৮৩ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শনিবার সকাল ১০টায় উপজেলার হাদিরা ইউনিয়নের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সুখী পল্লীমা সোসাইটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন,
সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম ও খোরশেদুজ্জামান মন্টু, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
