শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুলাউড়ায় পুলিশের পৃথক অভিযানে ৩ চোর গ্রেপ্তার

কুলাউড়ায় পুলিশের পৃথক অভিযানে ৩ চোর গ্রেপ্তার

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারদের একজনের কাছ থেকে চুরি হওয়া একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ।

রোববার ৩০ আগস্ট কুলাউড়া শহরের বিভিন্ন বাসাবাড়িতে জানালা দিয়ে মোবাইল ফোন চুরি, ঘরে প্রবেশ করে গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন মালামাল চুরি এবং সাইকেল চুরিসহ একাধিক ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের জলু মিয়ার ছেলে তাজুল ইসলাম (২৬), কুলাউড়া রেলওয়ে দিঘীরপাড় এলাকার বদরুল মিয়ার ছেলে শাহজাহান মিয়া (২৫) এবং জতনমুড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল হামিদ (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা বিভিন্ন সময় রাত, ভোর কিংবা দিনের সুযোগ বুঝে বাসাবাড়িতে প্রবেশ করে মোবাইল ফোন, গ্যাস সিলিন্ডার ও অন্যান্য মালামাল চুরি করতেন বলে অভিযোগ রয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, বিশেষ করে সন্ধ্যার দিকে মানুষ যখন ঘরের বাতি বন্ধ করে বাজার-সদাই করতে কিংবা ঘুরতে বাইরে যান, তখন ওত পেতে থাকা চোরেরা ওই বাসায় চুরির ঘটনা ঘটায়।
তিনি বলেন, সন্ধ্যায় অথবা দিনের যেকোনো সময় বাসা একা রেখে বের না হয়ে ঘরে কাউকে রাখার চেষ্টা করতে হবে। সবাই সচেতন হলে চোরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

গ্রেপ্তার তিন আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা