শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভোলায় নানা কর্মসূচিতে ও যথাযথ মর্যাদায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভোলায় নানা কর্মসূচিতে ও যথাযথ মর্যাদায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ এরশাদুল ইসলাম আজাদ, ভোলা প্রতিনিধি : ভোলা জেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোলা জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

আজ সকালে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীরের নেতৃত্বে এবং জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ রাইসুল আলমের সার্বিক তত্ত্বাবধানে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দুপুরে ভোলা জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এইদিনে বিএনপি প্রতিষ্ঠিত করেন এবং তার আদর্শকে ধারণ করে আগামী দিনেও দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

আলোচনা সভায় নেতারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। একই সঙ্গে দলের নীতি ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা