বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ লংগদুতে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লংগদুতে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি : রাঙ্গামাটির লংগদুতে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং জেলা দূর্নীতি দমন কমিশনের সহযোগিতায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর (বুধবার) সকাল দশটায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত লংগদু উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ মাওলানা ফোরকান আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি মোঃ ওমর ফারুক, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভাঃ) শাহ নেওয়াজ ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাস মিয়া খান প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেল উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান ও সহকারী উদ্যানতত্ত্ববীদ আসিফ মাহমুদ।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, গাঁথাছড়া বায়তুশ শরফ আলিম মাদ্রাসা, মাইনীমুখ মডেল হাইস্কুল রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় ও লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে ফাইনাল রাউন্ডে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে মাইনীমুখ মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বিতর্কীক হিসেবে বিবেচিত হন মাইনীমুখ মডেল হাইস্কুলে শিক্ষার্থী নুসরাত জাহান।

শেষে অতিথি বৃন্দ বিজয়ী ও রানার্স আপনি দলের ও শ্রেষ্ঠ বিতর্কীকের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা