তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী থানার সাবেক ওসি পি.এস. এম মোস্তাছিনুর রহমান পিপিএম
(সেবা)।
৫ ই নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ ১ শাখার উপসচিব মো তৌছিব আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র) পি.এস.এম, মোস্তাছিনুর রহমান পিপি এম (সেবা) কে পদোন্নতি দিয়ে বিসিএস (পুলিশ) ক্যাডার সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে তাকে পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়।
একই আদেশে ৬৭ জন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত কর্মকর্তাদের বিসিএস (পুলিশ)ক্যাডার সহকারী পুলিশ সুপার প্রদান পূর্বক তাদের চাকুরী পুলিশ অধিদপ্তরে ন্যাস্ত করা হয়েছে।
নেত্রকোনা সদর উপজেলার সন্তান পি. এস.এম মোস্তাছিনুর রহমান ওসি হিসেবে শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী থানা, জামালপুরের সীমান্তবর্তী বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ থানা সর্বশেষ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় দীর্ঘ সময়
সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি কোট ইন্সপেক্টর হিসেবে ময়মনসিংহে দায়িত্ব পালন করছেন।
পুলিশে চাকুরি জীবনে সাহসিকতার পরিচয় ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করায় পুলিশ বাহিনী তাকে পিপি এম সেবা পদকে ভূষিত করেন।
দীর্ঘ চাকুরী জীবনে তিনি একাধিক চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, মাদক, জুয়া ও অপরাধ নির্মূলে অবদান রাখেন।
কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, বাল্য বিয়ে নিরোধ ও মাদক নির্মূলে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি বিশেষ অবদান রাখেন।
