শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নীলফামারীর ডিমলায় বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুমন গ্রেফতার

নীলফামারীর ডিমলায় বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুমন গ্রেফতার

এন.এম হামিদী বাবু, নীলফামারীঃ নীলফামারী জেলার সীমান্তবর্তী এলাকায় এক অভিযান চালিয়ে ১১টি ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সুমনকে গ্রেফতার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জেলার ডিমলা উপজেলার থানারহাট রংপুর ব্যাটালিয়নের অধীনস্থ থানারহাট বিওপির একটি টহলদল সুবেদার আজগর আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

গ্রেফতার ব্যক্তি হলেন- নীলফামারী জেলার ডিমলা উপজেলার কালিগঞ্জ গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মোঃ সুমন ইসলাম (২৭)।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে এমন তথ্যের ভিত্তিতে টহলদল সীমান্ত থেকে প্রায় ১ দশমিক ৮ কিলোমিটার অভ্যন্তরে কালিগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণের একপর্যায়ে একজন ব্যক্তিকে মাদক বহন করতে দেখা যায়।

এ সময় বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির দেহ তল্লাশি করে ১১টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক তথ্যে সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা ও পরিবহনের সঙ্গে সুমন ইসলামের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

মাদকের প্রকৃত উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রমের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার সুমন ইসলাম এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে মাদকের অবৈধ প্রবেশ প্রতিরোধে ও সীমান্ত এলাকা মাদকমুক্ত রাখতে (বিজিবির) নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা