স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসনিক কাজের স্বার্থে নগর পরিকল্পনা বিভাগের নগর পরিকল্পনাবিদ মো. নজরুল ইসলামকে প্রধান নগর পরিকল্পনাবিদ এর চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ডিএসসিসির সচিব মোঃ মশিউর রহমান খানের স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। যা অবিলম্বে কার্যকর হবে। আদেশে আরও বলা হয়, চলতি দায়িত্ব পালনকালে নজরুল ইসলাম নগর পরিকল্পনা বিভাগের প্রধান নগর পরিকল্পনাবিদের সকল দায়িত্ব পালন করবেন।
ডিএসসিসির সচিব কার্যালয় থেকে জারি করা ৪৬.২০৭.০১১.০৩.০২.৪৪৭০.২০১২-৮২৪ নম্বর স্মারকের এই আদেশ সংশ্লিষ্ট সকল বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য দপ্তরে প্রেরণ করা হয়েছে। নগর পরিকল্পনা বিভাগ ডিএসিসির উন্নয়ন ও অবকাঠামো পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২৮
