শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল

বগুড়া অফিস: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

৩ সেপ্টেম্বও বৃহস্পতিবার বাদ জোহর বগুড়ার মহাস্থান মাজার জামে মসজিদে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পূর্বে বক্তব্য রাখেন এবং দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নিলু, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লিটন, গাবতলী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেল, বিএনপি নেতা আসাদুজ্জামান অটল, শফিকুল ইসলাম, জিন্নাতুল ইসলাম, ফারুক আহমেদ, ডাঃ রবিউল ইসলাম, আব্দুল হালিম মন্ডল, জিন্নাতুল ইসলাম, আনিছার রহমান, সাহাদাত হোসেন, আব্দুল করিম, রফিকুল ইসলাম, মোনছের আলী ভোলা, পুটু মিয়া, জাকির হোসেন, আব্দুল ফকির প্রমূখ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা