বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভূরুঙ্গামারীতে মৃত গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা

ভূরুঙ্গামারীতে মৃত গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা

মোঃ মোখলেছুর রহমান, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট কলেজ মোড়ে কামাত আঙ্গারিয়া গ্রামের নাইনুল ইসলাম কসাই বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে পশু সম্পদ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই একটি মৃত গরু জবাই করে মাংস বিক্রির সময় এলাকাবাসীর নিকট ধরা পরে।

পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনলে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেকের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত পশু সম্পদ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স বিহিন মৃত গরুর মাংস বিক্রির দায়ে ১১ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় পশুসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি, ভুরুঙ্গামারী থানা পুলিশ, গণমাধ্যম কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা