৩৩
স্টাফ রিপোর্টার : সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজ কার্যালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনেও অংশ নেবেন মির্জা আব্বাস।
এর আগে বুধবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফেরেন বিএনপির এই নেতা। দেশে ফেরার পরদিনই সংসদে গিয়ে দাফতরিক কার্যক্রম শুরু করেন তিনি।
