শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ লক্ষ্মীপুরে বিকেবি ক্লাবের মাদক বিরোধী সমাবেশ

লক্ষ্মীপুরে বিকেবি ক্লাবের মাদক বিরোধী সমাবেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি : বি.কে.বি ক্লাব ও বি.কে.বি নারী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতা মুলক সমাবেশ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর রোজ গার্ডেনে অনুষ্ঠিত হয়। বিকেবি ক্লাবের সভাপতি ইসমাইল খান সুজনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী ও সমাজসেবী রাজন মোল্লা। তাছাড়া বি.কে.বি ক্লাব ও বি.কে.বি যুব ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে এসএমই ফাউন্ডেশন এর ট্রেইনার আয়েশা আক্তার প্রশিক্ষক ছিলেন। স্থানীয় যুব মহিলারা এতে অংশ নেন। পরে অতিথিগণ বৃক্ষ ও উপহার সামগ্রী বিতরণ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা