সেলিম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের পটিয়ায় যুব নিশান ক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে চক্রশালাস্থ ক্লাব প্রাঙ্গণে চিকিৎসা ও ব্লাড ক্যাম্প, দুপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল এবং বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব নিশান ক্লাবের সভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলাম সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট আবদুর রশিদ ও ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন।
এ সময় আরও বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন ও আবদুল মালেক, সহসাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন ও অ্যাডভোকেট আরিফুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল আলম, সহসাংগঠনিক সম্পাদক রবিউল হাসান শাকিল, অর্থ সম্পাদক মীর হারুন মো. হাছান, সহঅর্থ সম্পাদক শহীদুল ইসলাম টিটু, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবুল মঞ্জুর, শিল্প ও বাণিজ্য সম্পাদক শহীদুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সরোয়ার কামাল ভুট্টো, সমাজকল্যাণ সম্পাদক কামাল উদ্দিন পারভেজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. সায়েম উদ্দিন, সাহিত্য সম্পাদক ডা. মো. আলমগীর, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, ধর্ম সম্পাদক আশরাফ ছিদ্দীকী তারেক, ক্রীড়া সম্পাদক মো. শাহীন আল রহমান, সাংস্কৃতিক সম্পাদক মঈনুল হক মোহন, আইন সম্পাদক মোহাম্মদ খোকন মিয়াসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসা ও ব্লাড ক্যাম্পে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ক্লাবের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে যুব নিশান ক্লাব খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ক্রীড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ক্লাবটি কাজ করছে।
তারা আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে যুব নিশান ক্লাব তার সামাজিক দায়বদ্ধতা পালন করছে। আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত রেখে পটিয়ার মানুষের কল্যাণে আরও ব্যাপক পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
