মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : ঢাকা বিভাগের অদূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ইশাখাঁর আমলে বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও। মোগরাপাড়া ইউপির পুরান বাজার সংলগ্ন ‘দরগাঁ বাড়ি’ নামে মোগল আমাল থেকেই এই নামে পরিচিত, বারো ভূঁইয়ার গৌরব, সুলতানী আমলের প্রাণকেন্দ্র’পূর্বের ‘ভেনিস” নামে খ্যাত। এই নগরী শুধু বাণিজ্যিকের জন্যই নয়, ইলমের জন্য বিখ্যাত ছিল। ইতিহাসের পূর্ণ জাগরণে প্রায় ৭শ’বছর পর আগামী ২ হাজার ২৭ সালের পহেলা জানুয়ারি’তে আবার জ্বলে উঠবে ইলমের প্রদীপ।
ইতিহাস সূত্রে, গত ১৩শ’ খ্রিষ্টাব্দে এই পবিত্র মাটিতে পা রাখেন তৎকালীন যুগের শ্রেষ্ঠ আলেম, সংস্কারক ও তাসাউফের ইমাম হযরত শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা (রহ.)। তিনি ‘দরগা বাড়ি’তে প্রতিষ্ঠা করেছিলেন এই বাংলার প্রথম মুসলিম বিশ্ববিদ্যালয়’ইসলামী শিক্ষা নিকেতন’।
ইতিহাস সাক্ষীদেয়, বাগদাদ, দিল্লী, মিশর থেকে আগত প্রায় ১০ হাজার তালিবে ইলম এখানে কুরআন, হাদিস, ফিকহ, তাফসির ও আরবি সাহিত্য চর্চা করতেন। টানা ২৩ বছর তিনি এখানে দ্বীনের খেদমত ও তালিম দিয়ে গেছেন।
তিনি ওফাতের পর এই’দরগা বাড়ি’তেই সমাহিত করা হয়। আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তার মাজার শরীফ, প্রাচীন লাইব্রেরির ধ্বংসাবশেষ এবং হযরত ইব্রাহিম দানেশ মান্দ (রহ.) সহ অসংখ্য আউলিয়া-ওলামার মাজার।
কিন্তু কালের বিবর্তনে সেই বিশ্ববিদ্যালয় বিলুপ্ত হয়ে গেলেও, ঐতিহ্য মুছে যায়নি।
ইসলামের আলো’ স্বপ্ন,ঐতিহ্যকে আবার পূর্ণ উজ্জীবিত করা, সেই হারিয়ে যাওয়া ইলমের আলো’কে পূর্বপুরুষদের মাটিতে আবার মক্তবে ইলমের আওয়াজ উঠবে। শিশুরা কোরআন পড়বে,তরুণেরা দিনের জ্ঞ্যানে আলোকিত হবে সেই আশা নিয়ে ইলেমের দিন ফেরানোর অঙ্গীকার নিয়ে এগিয়ে আসেন দরগা বাড়ির কৃতি সন্তানেরা। ভবিষ্যৎ পরিকল্পনায় আন্তর্জাতিক মানের একটি ইসলামী শিক্ষা কমপ্লেক্স,গবেষণা কেন্দ্র ও লাইব্রেরি হিসেবে গড়ে তোলা। আল্লাহর রহমতে ভবিষ্যৎ স্বপ্নে সোনারগাঁও আবার ইলেমে জ্ঞান অর্জনের রাজধানী হয়ে উঠবে।
