কে.এম.শামীম, গোপালপুর, টাংগাইল : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কিন্ডারগার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশন (জিকেডিএ) আয়োজিত বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর শহরের স্বাধীনতা কমপ্লেক্সে ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বেলায়েত হোসেন বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন লাইট হাউজ এর অধ্যক্ষ উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান তালুকদার,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মো.,, জোবায়েরুল হক আমিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন খান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা লেলিন,ভি.এম.কিন্ডার গার্টেন এর পরিচালক মো.হারুন অর রশিদ সহ বিভিন্ন কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ, পরিচালক, অভিভাবক এবং শিক্ষার্থী বৃন্দ।
সার্বিক দায়িত্বে ছিলেন, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন।
অনুষ্ঠানে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের ক্রেষ্ট ও নগদ ৬৫০টাকা। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও নগদ ৩৫০ টাকা করে প্রদান করা হয়।
