মঙ্গলবার | নভেম্বর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা সাজাপ্রাপ্ত ৩০ লাখ টাকা জরিমানার পলাতক আসামি দক্ষিণখান থেকে গ্রেফতার

সাজাপ্রাপ্ত ৩০ লাখ টাকা জরিমানার পলাতক আসামি দক্ষিণখান থেকে গ্রেফতার

মোঃ মনজুর মোল্লা : রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে ১ বছরের কারাদণ্ড ও ৩০ লাখ টাকা জরিমানার সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ কামরুল হাসান সরকারকে (৪৫) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে সিটিটিসির একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সিটিটিসি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত কামরুল হাসানের বিরুদ্ধে আদালত কর্তৃক ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ লাখ টাকা জরিমানার সিআর সাজা পরোয়ানা মুলতবি ছিল। রায় ঘোষণার পর থেকেই সে আত্মগোপনে ছিল।

গ্রেফতারের পর আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ আকতার হোসেন

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা