মঙ্গলবার | নভেম্বর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঘাটাইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ : নিহত ১

ঘাটাইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ : নিহত ১

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীরা জানায় , ঘাটাইলের দিক থেকে মোটরসাইকেল আরোহী টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

ঘাটাইল থানার এসআই সরোয়ার আলম বলেন, ব্রাহ্মণশাসন এলাকায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা