মো : গোলজার হোসেন, রংপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন রা হয়।
মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর মহিলা দলের উদ্যোগে গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উক্ত কর্মসূচি পালন করা হয়।
রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগমের নেতৃত্বে ও সার্বিক তত্ত্বাবধানে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ সামসুজ্জামান সামু, সদস্য সালেকুজ্জামান সালেক, রংপুর মহানগর মহিলা দলের সহ-সভাপতি সেলিনা পারভিন, যুগ্ম সাধারণ সম্পাদক কার্নিজ ফাতেমা পারুল, সাংগঠনিক সম্পাদক মাহবুবা খান মুক্তি প্রমুখ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার আদায় এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মহিলা দলের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে দলের চেয়ারপার্সন ও বিএনপির নেতৃত্বে সকল গণতান্ত্রিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। পাশাপাশি আগামী যে কোন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রংপুর নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের এসে শেষ হয়।
পুরো আয়োজনে রংপুর মহানগর ও সকল ওয়ার্ড পর্যায়ের মহিলা দলের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
