শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য আটক

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য আটক

সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের PAJERO জীপ গাড়িও জব্দ করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন ৮নং কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগানস্থ বিটিআরআই সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।আটককৃতরা হলেন ১/ শাহ আলম (৩৮), পিতা-মোঃ ছাদ মিয়া, সাং-খোশবাস, থানা-শ্রীমঙ্গল; ২/ সালাউদ্দিন (২৯), পিতা-মৃত ইসমাইল আলী, মাতা-লেবু বেগম, সাং-বিলেরপাড় (পশ্চিম বিলেরপাড়), থানা-কুলাউড়া; এবং ৩/ মোঃ আলী হোসেন (৩৯), পিতা-মোঃ আঃ করিম, সাং-শংকরসেনা (শিববাড়ী), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে দেহ তল্লাশি করা হলে একটি দেশীয় তৈরি রামদা, একটি লোহার তৈরি বোল্ট কাটার এবং একটি স্টিলের তৈরি এসএস রড উদ্ধার করা হয়।এছাড়া ঘটনায় ব্যবহৃত সাদা রঙের PAJERO জীপ গাড়ি জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক সহযোগীদের শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা