বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা তেজগাঁও বিভাগে ডিএমপির বিশেষ অভিযান: অপরাধে জড়িত ৯১ জন গ্রেফতার

তেজগাঁও বিভাগে ডিএমপির বিশেষ অভিযান: অপরাধে জড়িত ৯১ জন গ্রেফতার

মোঃ মনজুর মোল্লা : রাজধানী ঢাকার তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়।

ডিএমপি সূত্র জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তেজগাঁও বিভাগের আওতাধীন ছয়টি থানা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ সর্বোচ্চ ৩৬ জনকে গ্রেফতার করে। এছাড়া আদাবর থানা এলাকা থেকে ২৩ জন, তেজগাঁও থানা এলাকা থেকে ১৭ জন, হাতিরঝিল থানা এলাকা থেকে ৬ জন, শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ৫ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন নিশ্চিত করেছেন যে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা