বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিএনপির আয়োজনে রাঙামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যানকে সংবর্ধনা

বিএনপির আয়োজনে রাঙামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যানকে সংবর্ধনা

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি জননেতা দীপন তালুকদার দিপুকে সংবর্ধনা দিয়েছে কাউখালী উপজেলা বিএনপি।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) কাউখালী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি জননেতা দীপন তালুকদার দিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এবং কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য জননেতা পাইচিং মং মারমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে রাঙামাটি জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা