মঙ্গলবার | নভেম্বর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৭ রাউন্ড গুলি-কার্তুজ জব্দ

র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৭ রাউন্ড গুলি-কার্তুজ জব্দ

গোলজার হোসেন, রংপুর : রংপুরের মিঠাপুকুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় রাইফেলের গুলি ও শটগানের কার্তুজ জব্দ করেছে র‌্যাব-১৩। শুক্রবার গভীর রাতে উপজেলার লতিবপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে এসব গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়।
গতকাল শনিবার দুপুরে র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে শটগানের ৮ রাউন্ড সীসার কার্তুজ, ৮ রাউন্ড রাবার কার্তুজ এবং ৭.৬২ মিলিমিটার রাইফেলের ১ রাউন্ড তাজা গুলি। সব মিলিয়ে মোট ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ জব্দ করা হয়েছে।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩-এর একটি দল শনিবার গভীর রাতে মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি পুকুরপাড়ে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় গুলি ও কার্তুজগুলো পড়ে থাকতে দেখে সেগুলো জব্দ করা হয়।

পরে উদ্ধার করা গুলি ও কার্তুজগুলো মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা