মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : রবিবার ১৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন ।
সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১(কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম এমপি এবং কিশোরগঞ্জ-২( পাকুন্দিয়া – কটিয়াদী) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ জালাল উদ্দীন এমপি । এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদুল আহমেদসহ জেলার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ এবং কমিটির সদস্যগণ।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, হাওরাঞ্চলে নৌ-ডাকাতি প্রতিরোধ, শহর এলাকায় চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ, যানজট নিরসন, জলাবদ্ধতা এবং সড়কের দুরবস্থাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
