শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মৎস্য দপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মৎস্য দপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্ত

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : সোমবার ১৪ সেপ্টেম্ব জেলার পাকুন্দিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পাকুন্দিয়া উপজেলা পরিষদের পুকুর ও এগারসিন্দুর ইউনিয়নের বিলভরা বিলে আনুষ্ঠানিকভাবে এই মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ ( পাকুন্দিয়া- কটিয়াদী) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ জালাল উদ্দিন এমপি।

তিনি বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও বিলুপ্তপ্রায় মাছ রক্ষায় সরকারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে নিয়মিত পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে আমরা স্থানীয়ভাবে আমিষের চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পারি।

পাকুন্দিয়া উপজেলা ও পৌর বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমপ দাস, জেলা ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা