মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়’অপরাধ দমনে’ মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজা সহ মাদক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা,মোবাইল কোর্ট মাদক সেবী,ধর্ষণ, ছিনতাইকারী সহ-১৯ আসামি পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে’সন্ত্রাস দমনে আইন শৃঙ্খলার প্রস্তুতি, মাদকের জিরো টলারেন্সে ওসি আব্দুল বারীকে’র নেতৃত্বে পুলিশের চৌকস সদস্যের একাদিক দল নিয়ে অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্র, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে অভিযান পরিচালনাকালে মাদকসেবী-সোহাগ (৩০), সুভংকার (৬০),মোঃ আয়নাল (২৯), মোঃ হাসান (২৪), মোঃ আতিক হাসান (২১),মোঃ শাহিন (২০),মোঃ মতিউর রহমান (২১), মোঃ আল আমিন (৩০), সমির দত্ত (৩২), মোঃ জাকির (২২), মোঃ শিপন (২২), অন্তু চন্দ্র সরকার (২০) ও মোঃ খোরশেদ মিয়া (২৬)। মাদক মামলা- নাজমুল হাসান(২৫)। গ্রেপ্তারি পরোয়ানা- স্বপন (৩৬)। ছিনতাইকারী-মোঃ রাব্বি মিয়া (২৪) ও ইমরান হোসেন (২৩)। ধর্ষণ মমলা- মোঃ আছিকার মোল্লা(৪৫)।
মোবাইল কোর্ট- নিমিত ঘোষ’কে গ্রেপ্তার পূর্বক আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। মাদক সহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
