শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বান্দরবান জেলা পরিষদের দপ্তর বণ্টন নিয়ে তীব্র অসন্তোষ

বান্দরবান জেলা পরিষদের দপ্তর বণ্টন নিয়ে তীব্র অসন্তোষ

শাহাব উদ্দিন, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে চলা গ্রুপিং এর জের ধরে বান্দরবান জেলা বিএনপিতে,আবার দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা পরিষদে ন্যাস্ত দপ্তর সমূহের দায়িত্ব বণ্টনকে কেন্দ্র করে।

১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি আইন অনুযায়ী বান্দরবান পার্বত্য জেলা পরিষদে। কৃষি সম্প্রসারণ বিভাগ, স্বাস্থ্য বিভাগ,জেলা প্রাথমিক শিক্ষা,জেলা সমাজসেবা,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,প্রাণিসম্পদ ও মৎস্যসহ মোট ২৮টি দপ্তর ন্যস্ত রয়েছে। এসব বিভাগের কার্যক্রম তদারকি ও পরিচালনার দায়িত্ব মূলত পরিষদ সদস্যদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়।

সদ্য ঘোষিত দায়িত্ব বণ্টন নিয়ে দলের ভেতরে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে যথাযথ সমন্বয় করা হয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টদের অনেকেই।

অভিযোগ রয়েছে, দায়িত্ব বণ্টনের আগে পরিষদের সব সদস্যকে নিয়ে যথাযথভাবে আলোচনা করা হয়নি। কয়েকজন সদস্যকে না জানিয়েই গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগের দায়িত্ব বণ্টন করার অভিযোগ রয়েছে ।
এর ফলে দলের ভেতরে মতবিরোধ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে, জেলা পরিষদের একাধিক সদস্য বলেন দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে সবার মতামত নেওয়া হয়নি, গুরুত্বপূর্ণ,বিভাগ সমূহে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া উচিত না-হলে পরিষদের কার্যক্রমে সমন্বয়হীনতা দেখা দিতে পারে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা গেছে,আইন অনুযায়ী চেয়ারম্যানের নেতৃত্বেই পরিষদের বিভিন্ন বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে। চেয়ারম্যান বিষয়টি প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে পরিষদ সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করে দিয়েছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা