বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ দুর্নীতিবিরোধী বিতর্কে চিৎমরম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন, রানারআপ নারানগিরি উচ্চ বিদ্যালয়

দুর্নীতিবিরোধী বিতর্কে চিৎমরম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন, রানারআপ নারানগিরি উচ্চ বিদ্যালয়

কাপ্তাই থেকে নুর মোহাম্মদ বাবু : রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা পর্যায়ের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চিৎমরম উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে নারানগিরি উচ্চ বিদ্যালয়। উপজেলার মোট ৮টি বিদ্যালয় এতে অংশ নেয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাঙামাটির সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস যৌথভাবে এ আয়োজন করে।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী বিভিন্ন বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি, তথ্য ও মতামত তুলে ধরে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক শেষে চিৎমরম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং নারানগিরি উচ্চ বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সততা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা জরুরি। আগামী দিনের নেতৃত্বকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে গড়ে তুলতে হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা