বুধবার | নভেম্বর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকীতে জুরাইন কবরস্থানে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত

সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকীতে জুরাইন কবরস্থানে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত

মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান বীর গেরিলা মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ নভেম্বর (বুধবার) ঢাকার ঐতিহ্যবাহী জুরাইন কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফিরাত কামনায় এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

কর্মসূচিতে মরহুম সাদেক হোসেন খোকার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের সাধারণ মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে প্রার্থনা করা হয়।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মরহুম সাদেক হোসেন খোকার বীরত্বপূর্ণ অবদান, মুক্তিযুদ্ধের স্মৃতি এবং ঢাকার মেয়রমুক্ত জনসেবার দিনগুলোর কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

উল্লেখ্য, ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করা প্রবীণ এই রাজনৈতিক নেতা দেশের রাজনীতি ও জনকল্যাণমূলক কাজে বিশেষ অবদান রেখে গেছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা