টাইমস ২৪ ডটনেট, ঢাকা: রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি নলবুক এলাকায় রাজউকের অবৈধ স্থাপনা ও ৭টি ভবনের কলামের বাইরে স্থাপনা ভেঙ্গে দেওয়া হয় ভবনের নকশাবহির্ভূত অংশ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার দুপুর ১১টা থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সবুজ হাসান তিনি বলেন অভিযান চলাকালীন সময়ে এলাকার কয়েকটি ভবনের উভয় পাশে নকশার বাইরে বহির্ভূত করায় বিভিন্ন অবৈধ অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ও ভবনটির উভয় পাশে রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে অবৈধভাবে অতিরিক্ত অংশ নির্মাণ করা হয়েছিল। জনস্বার্থে এবং নগরীর শৃঙ্খলা বজায় রাখতে এই নকশাবহির্ভূত অংশগুলো ভেঙে দেওয়া হয়। একই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নকশার বাইরে ও অবৈধ প্লট দখলের বিরুদ্ধে রাজউকের এই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানে রাজউকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার শেখ মোহাম্মদ এহসানুল ইমাম সহ পরিদর্শক বাদল হোসেন ও নাইমুল ইসলাম ও শেখ আতিফ হোসেন ইমন সহ রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযানে পর্যাপ্ত পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
