শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ৩০০ শিক্ষার্থীদেরকে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা

৩০০ শিক্ষার্থীদেরকে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা

সুনামগঞ্জ থেকে ‎আফতাব উদ্দীন : ‎সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মাদকের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহ, ইভটিজিং, খাদ্যে ভেজাল ও জুয়া প্রতিরোধে গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জ ও জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে এবং বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ছবাব মিয়া, বিশ্বম্ভরপুর থানার বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক মো. ইয়াছিন এবং বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ।

‎এ ছাড়া বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ে গঠিত মাদকবিরোধী কমিটির সভাপতি মোহাম্মদ হারুনূর রশিদ, সহকারী প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম এবং অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার।

‎আলোচনা সভায় বিদ্যালয়ের মাদকবিরোধী কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য মো. শাহ আলম, অভিভাবক প্রতিনিধি সদস্য মো. ওবায়দুল কিবরিয়া, ছাত্রী/শিক্ষার্থী প্রতিনিধি সদস্য সাদিয়া জান্নাত শিমু এবং কমিটির সদস্যসচিব মো. আবুল খায়ের উদ্দিন বক্তব্য রাখেন।

‎বক্তারা শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন। পাশাপাশি বাল্যবিবাহ, ইভটিজিং, খাদ্যে ভেজাল ও জুয়া প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে মাদকের কুফল সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া তথ্য অফিস, সুনামগঞ্জের সহযোগিতায় মাদকবিরোধী থিম সং ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা