শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার ব্যবধানে গ্রেপ্তার দুই আসামি

সোনারগাঁওয়ে হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার ব্যবধানে গ্রেপ্তার দুই আসামি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় আইয়ুব আলী (৪৫) নামে ভাঙ্গারি ব্যবসায়ী হত্যার ২৪ ঘন্টার মধ্যেই মো.শাহিনুল ইসলাম (৩০) ও মো.জামির হোসেন নামে দুই আসামি:কে গ্রেপ্তারের সক্ষমে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দীতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ

গত (১৬সেপ্টেম্বর) বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার কাঁচপুর ইউপির কাঁচপুর উত্তরপাড়া জালালাবাদ বন্ধ থাকা ঔষধ কোম্পানির ভাড়ায় ব্যবহৃত একটি রুমে ভাঙ্গারি ব্যবসার গোডাউনের পিছনে নির্জন ডোবা থেকে সাদা প্লাস্টিকে মোড়ানো বস্তাবন্দী হাত-পা বাধাঁ মরদেহ পুলিশ উদ্ধার করে।

পুলিশের হাতে গ্রেপ্তারকৃত কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মাস্টারপাড়া গ্রামের মো.মানিক মিয়ার ছেলে মো.শাহিনুল ইসলাম, এপি. কাঁচপুর উত্তরপাড়া আলতু মিয়ার ভাড়াটিয়া। ও উপজেলার কাঁচপুর উত্তর পাড়া গ্রামের মৃত শাহেদ আলী ছেলে মো.জামির হোসেন।

ঘটনার দিন নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। ঘটনার স্পর্শকতা ও চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেলের তত্ত্বাবধানে চৌকস পুলিশ সদস্যরা তদন্তে মাঠে নামে।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা সংস্থার তথ্যের সমন্বয়ে তদন্ত চলমানে রহস্য উদঘাটনে ২৪ ঘন্টার ব্যবধানে দুই আসামি’কে গ্রেপ্তার করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা