শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কিশোরগঞ্জে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কিশোরগঞ্জ থেকে মোঃ মিজানুর রহমান : শনিবার ১৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের বত্রিশ, বড়বাজার, বৌলাইসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্ন ও মশামুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান মারুফ, জেলা যুবদলের সভাপতিসহ বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা