শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিশেষ অভিযান ২০২৬ পরিচালনা

ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিশেষ অভিযান ২০২৬ পরিচালনা

নরসিংদী থেকে কামরুল ইসলাম কামাল : আজ শনিবার সকালে জেলা প্রশাসন আয়োজনে ও নরসিংদী পৌরসভার সহযোগিতায় নরসিংদী সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধ -পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

নরসিংদী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এফ এম নাঈম হাসান শুভ বলেন,
আমাদের জেলা প্রশাসন, নরসিংদী পৌরসভা এবং জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও তাঁর পুরো টিমসহ আমাদের পুরো টিম সমন্বিতভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি। প্রতি শনিবার এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার যে বিশেষ উদ্যোগ রয়েছে, তারই অংশ হিসেবে আজ আমরা নরসিংদী সরকারি কলেজে এই পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি।

​অভিযানের অংশ হিসেবে পুরো ক্যাম্পাসজুড়ে মশার ওষুধ ও লার্ভিসাইড ছিটানো হয়েছে। পরবর্তীতে নাহিদ সহ উপস্থিত সকলকে নিয়ে আমরা কলেজের ছাত্রাবাসগুলো (হল) পরিদর্শনে যাই। কয়েকটি হলের বাইরের পরিবেশ বেশ বাজে অবস্থায় ছিল। সেখানেও তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে এবংকলেজের আশেপাশে রাস্তার পরিষ্কার পরিচ্ছন্ন, ময়লা আবর্জনা, মশার ওষুধ, লার্ভিসাইড ছিটানো হয়েছে।

​নরসিংদী শহরের সামগ্রিক পরিচ্ছন্নতার পরিস্থিতি সম্পর্কে আমরা সচেতন; বর্তমান অবস্থা খুব একটা আশাব্যঞ্জক বা মানসম্মত (আপ টু দ্য মার্ক) নয়। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে এবং সামনের দিনগুলোতেও তা চলমান থাকবে, ইনশাআল্লাহ। যেহেতু একটি শহর একদিনে নষ্ট হয়নি, তাই একদিনে সম্পূর্ণ ঠিক হওয়াও সম্ভব নয়। আমরা আমাদের অংশ থেকে কাজ করে যাব এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ শাহজাহান মিয়া সহ পৌরসভার পরিচ্ছন্ন কর্মী কর্মকর্তা কর্মচারীগণ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা