কক্সবাজার থেকে এইচ এন আলম : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দীন হিফজখানার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ আবরার হাসান পবিত্র কোরআনুল কারিম হিফজ সম্পন্ন করায় তাকে দস্তারবন্দি করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বায়তুশ শরফ কমপ্লেক্স, কক্সবাজারের অধীন বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দীন হিফজখানা আয়োজিত পবিত্র কোরআন হিফজ সমাপনী ও দস্তারবন্দি অনুষ্ঠান-২০২৬ উপলক্ষে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
হাফেজ মোহাম্মদ আবরার হাসান ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধর্মের ছড়া এলাকার বাসিন্দা। মনজুর চেয়ারম্যানের ছোট ভাই সমাজ সেবক হাসান আলী এবং সিদ্দিকা খানম মরুয়ার পুত্র।
প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে, হাফেজ মোহাম্মদ আবরার হাসান প্রতিষ্ঠানটির আবাসিক ছাত্র হিসেবে পবিত্র কোরআনুল কারিম হিফজ কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেছেন।
প্রতিষ্ঠানে থাকাকালীন তার আচার-চরিত্র ভালো ছিল বলেও প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে।
বায়তুশ শরফ কমপ্লেক্স, কক্সবাজারের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম, শাহ কুতুব উদ্দীন হিফজখানার সভাপতি ডা. মিজানুর রহমান এবং তত্ত্বাবধায়ক মোহাম্মদ নাছির উদ্দীন প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেন।
সবার কাছে দোয়ার আর্জি আবরার ভবিষ্যৎ এ মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর উত্তরসুরী তথা হুজুরের অসমাপ্ত কাজ সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাবে বলে আশা করেছেন।
