কুলাউড়া থেকে মো: সিপাউর রহমান : সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলো মো. আলী জিবান (৮), সে মৃত আবু মিয়ার ছেলে এবং রাহমা (৯), সে লোকমান মিয়ার মেয়ে। তারা দুজনই গৌরীশংকর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অজান্তে শিশু দুজন বাড়ির পুকুরে পড়ে যায়। সন্ধ্যার দিকে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ম-র-দেহ ভাসতে দেখা যায়।
পরে দ্রুত তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃ-ত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না জানান, দুই শিশুর ম-র-দেহ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে আবেদন করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
