হবিগঞ্জ থেকে লিটন পাঠান : হবিগঞ্জের চুনারুঘাটে বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলনের দায়ে সাহেব আলী (নরপতি) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮-সেপ্টেম্বর)২০২৬ বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে রাজারবাজার বালুমহালের আশ্রাফপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজারবাজার ব্রিজের এক কিলোমিটারের মধ্যে এবং বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে থেকে বালু উত্তোলনরত অবস্থায় সাহেব আলী, পিতা-সিরাজ আলী, সাং-উত্তর নরপতি, চুনারুঘাটকে আটক করা হয়।
আটক ব্যক্তি জানান, তিনি বালুমহালের সীমানার বাইরে থেকে বালু উত্তোলনের বিষয়টি অবগত ছিলেন না। পরে বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আটক ব্যক্তি তাৎক্ষণিকভাবে অর্থদণ্ডের টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের বালুমহালের নির্ধারিত সীমানার মধ্যে থেকে বালু উত্তোলন এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে সরকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ মোঃ তৌফিক আনোয়ার , জনস্বার্থে, পরিবেশ রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
