কমলনগর, লক্ষ্মীপুর থেকে মো. ছাইফ উল্লাহ হেলাল : লক্ষ্মীপুরের কমলনগরে নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হোছাইন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রান্তিক সাহা, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, মাতাব্বরনগর দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসেন, চরলরেন্স উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন, চরফলকন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাকের, মতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম, ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সহিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষার্থীরা।
ওই সময় নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, হামদ-নাথ নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
