সোমবার | সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ হবিগঞ্জ ৭ম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

হবিগঞ্জ ৭ম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

হবিগঞ্জ থেকে লিটন পাঠান : হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত সাদেকুল ইসলাম নবীগঞ্জ উপজেলার পিরিজপুর গ্রামের রাব্বানী মিয়ার ছেলে। রবিবার রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় রাজনগর এলাকার ওই মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (২৮-সেপ্টেম্বর)২০২৬ দুপুরে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা