শুক্রবার | নভেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ‎মহেশখালী রশিদ মিয়ার ব্রীজের অ্যপ্রোজ কাজের উদ্বোধন এমপি আলমগীর ফরিদ

‎মহেশখালী রশিদ মিয়ার ব্রীজের অ্যপ্রোজ কাজের উদ্বোধন এমপি আলমগীর ফরিদ

‎মোহাম্মদ কাইছার হামিদ, ‎মহেশখালী, কক্সবাজার : ‎মহেশখালী শাপলাপুর হয়ে গোরকঘাটা-জনতা বাজার প্রধান সড়কের সুপরিচিত রশিদ মিয়ার ব্রীজের অ্যপ্রোজ কাজের উদ্বোধন করলেন এমপি আলমগীর ফরিদ।
‎
‎শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল কক্সবাজার মহেশখালী উপজেলার রশিদ মিয়ার ব্রীজের অ্যপ্রোজ কাজের উদ্বোধন করলেন এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। এসময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহামুদ ডালিম, সহকারী কমিশনার(ভূমি) ঋত্বিক চৌধুরী, উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, উপ সহকারী প্রকৌশলী আল আমিন সরকার।
‎
‎এছাড়া আরো উপস্থিত ছিলেন- ছোট মহেশখালীর সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা, বিএনপি নেতা রেজাউল করিম মেম্বার,  রাহামত আলম মেম্বার, বিএনপি নেতা আ স ম জাহেদুল হক নাহিদ, যুবদল নেতা তারেক রহমান জুয়েল, উপজেলায় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাজন মনির, এনামুল করিম, কাইয়ুম, আল জাবেদ, স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, জনপ্রতিনিধিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে ঠিকাদারী প্রতিষ্টান মাযেশা মিড়িয়া সেন্টার কে এ কাজটি টেকসই ও দ্রুত বাস্তবায়ন করতে নির্দেশনা প্রদান করেন এমপি আলমগীর ফরিদ। তিনি আরো বলেন দীর্ঘ দিনের যাত্রীদের কষ্ট মোচন করতে গোরকঘাটা-জনতা বাজারের রশিদ মিয়ার ব্রীজ এর দুই পাশের অ্যাপ্রোজ কাজের শুভ উদ্বোধন করতে পেরে ধন্য হলাম। কাজের উদ্বোধন স্থানীয়রা কৃতজ্ঞ প্রকাশ করেন এমপি ও উপজেলা প্রশাসনের নিকট।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা