মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ জাতীয় এবার দূর্গা পূজায় টানা ৫ দিনের ছুটি

এবার দূর্গা পূজায় টানা ৫ দিনের ছুটি

জনতা ডেস্ক : এবার দূর্গা পূজায় টানা ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরকারের এক নির্বাহী আদেশে এই ঘোষণা দেওয়া হয়। সরকারি এই আদেশে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, এ বছর দূর্গা পূজায় পূর্বঘোষিত ছুটি ছিল ২০ ও ২১ অক্টোবর (মঙ্গলবার ও বুধবার)। এবার ২২ অক্টোবর, বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে সরকার। এর সাথে শুক্রবার ও শনিবারের (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এবার দূর্গা পূজায় ছুটি টানা ৫ দিনে উন্নীত হয়েছে।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা