মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ খেলা বিজয়ী ফুটবল দলের খেলোয়াড়দের লংগদু জোনের সংবর্ধনা

বিজয়ী ফুটবল দলের খেলোয়াড়দের লংগদু জোনের সংবর্ধনা

লংগদু থেকে মোঃ এরশাদ আলী : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলায় দীঘিনালা জোন ফুটবল দলকে ৩ – ২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লংগদু জোন ফুটবল দল। গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এ প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে লংগদু জোন দল এ সাফল্য অর্জন করে।

আজ ২৯ সেপ্টেম্বর লংগদু জোনের উদ্যোগে  বিজয়ী দলের খেলোয়াড়দের উৎসাহিত করতে  এবং  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যম নয়; এটি যুবসমাজের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস, পারস্পরিক সহযোগিতা ও দেশপ্রেমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, ক্রীড়া আয়োজন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক ভূমিকা রাখে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণ সমাজের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং লংগদু এলাকায় শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশ আরও সুদৃঢ় হবে।

পরিশেষে, জোন কমান্ডার “লংগদু জোন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬”-এর সার্বিক সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসারে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা