মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চোরাইকৃত গরু বিক্রির অভিযোগে যুবদল নেতা বহিস্কার

চোরাইকৃত গরু বিক্রির অভিযোগে যুবদল নেতা বহিস্কার

নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে এক অসহায় মহিলার গরু চুরি করে বিক্রির অভিযোগে যুবদল নেতা মো. ফারুককে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গত কাল (২৮ সেপ্টেম্বর) রাতে সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সদস্য সচিব নুরুল হুদা সিদ্ধান্তে এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন সৈকতের স্বাক্ষরিত ফাইলে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক বিশৃঙ্খলা, দলীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ড ও সামাজিক বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার কারণে ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. ফারুককে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আকরাম উদ্দিন গ্রাম থেকে একটি গরু চুরি হয়। পরে গরুটি ৮নং ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক মোহাম্মদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এনাম হোসেনের কাছে ৬০ হাজার টাকায় বিক্রি করেন যুবদল নেতা ফারুক।

অভিযুক্ত ফারুক হোসেন ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং চর আকরাম উদ্দিন গ্রামের নুর হোসেনের ছেলে।

গতকাল( ২৮ সেপ্টেম্বর) বিকালে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে দফাদার ও গ্রাম পুলিশ গিয়ে মোশাররফের বাড়ি থেকে গরু টি উদ্ধার করে ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখেন।

বহিস্কার ছাড়াও যথাযথ তদন্ত করে বিচারের দাবি সংশ্লিষ্ট সকলের

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা