পটিয়া চট্টগ্রাম থেকে সেলিম চৌধুরী : চট্টগ্রাম ১২ পটিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম বলেছেন,অর্থের অভাবে যারা পড়াশোনা চালিয়ে যেতে পারবে না, তাদের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি ।
২৯ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে পটিয়া সরকারি কলেজের নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এনামুল হক এনাম এমপি বলেন, বিগত আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মূলত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। অটোপাস দেওয়ার মাধ্যমে সেই ষড়যন্ত্র করা হয়েছে।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থীবান্ধব করতে কাজ করে যাচ্ছেন।
এনামুল হক এমপি পটিয়া সরকারি কলেজের নানা সমস্যার কথা আমলে নিয়ে সুপেয় পানির তাৎক্ষণিক ব্যবস্থা, কলেজ মসজিদের অজুখানা নির্মাণের জন্য ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাঈম উদ্দীন, সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আবু দাউদ লুৎফুল জামির খান, শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ সালাহ উদ্দীন, প্রভাষক মোরশেদ আলম প্রমুখ। ছাত্রদল নেতা মোহাম্মদ সাকিব ও মিজানুর রহমানও বক্তব্য রাখেন।
যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন আদনান ইউসুফ ও নাজমুন নাহার নীলা।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র নুরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন, উপজেলা যুবদল সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজান প্রমুখ।
