বুধবার | সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রেল কলোনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড

রেল কলোনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড

কুলাউড়া মৌলভীবাজার থেকে মো. কামরুজ্জামান জুয়েল : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রেল কলোনী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাবু বাসফর নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন পরিদর্শক উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানকালে ইয়াবা সেবন ও পরিবহনের অপরাধে বাবু বাসফরকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত তাঁর বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পরিবহন প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা