মোহাম্মদ কাইছার হামিদ, মহেশখালী, কক্সবাজার : মহেশখালীতে সৎ ভাইয়ের ইটের আঘাতে বড়ভাই খুন। স্থানীয়দের হাতে ঘাতক আটক।
রবিবার (২২ নভেম্বর) সকাল ১১ টার দিকে কক্সবাজার মহেশখালী উপজেলার কুতুবজুমে সৎ ভাইয়ের ইটের আঘাতে বড়ভাই নিহত।
জানাগেছে, উপজেলার কুতুবজুম ইউনিয়নের খন্দকার পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে সৎ-ভাই নেছার উল্লাহ’র ইটের আঘাতে হাজী মহিবুল্লাহ সরকার নামক বৃদ্ধ নিহত হয়েছে। তারা ওই এলাকার মৃত হাজী মৃত মোহাম্মদ খলিলের ২য়পুত্র।
প্রত্যেক্ষদর্শীদের বরাতে জানাগেছে- দুপুরের আগমুহূর্তে ন্যাক্কারজনক ঘটনার খবরে সেখানে গিয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মহিবুল্লাহ সরকার নামক বৃদ্ধকে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম। তবে ঘটনার পরপরই এলাকাবাসী ঘাতক সৎভাই নেছারকে ধরে পুলিশকে দিয়েছে। স্থানীয়রা অপরাধীর সর্বোচ্চ শাস্তি কামনা করেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুস সুলতান বলেন নিহত ব্যক্তির প্রাথমিক সুরতহাল সংগ্রহ করে মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে আটক ঘাতককে জেলে প্রেরণ করা হবে।
৭
