শুক্রবার | অক্টোবর ২, ২০২৬
প্রচ্ছদ বাণিজ্য ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অভিষেক অনুষ্ঠান ও সাধারণ সভা

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অভিষেক অনুষ্ঠান ও সাধারণ সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অভিষেক অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জয়নাল আবেদীন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আনজামুল হক আরজু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌস, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন ও অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাত হোসেন প্রমুখ।

আলোচনায় বক্তারা ব্যবসা-বাণিজ্যের প্রসার, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করেন। চেম্বার অব কমার্সের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানো এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

পরে ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ। এতে আরে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোদাচ্ছের হোসেন, সাবেক সভাপতি আবদুস সালামসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

সাধারণ সভায় চেম্বারের সাংগঠনিক কার্যক্রম, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় চেম্বারের বিভিন্ন পর্যায়ের সদস্যরা তাদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যরা ছাড়াও প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং নারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে কৃতী শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে ক্রেস্ট ও সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

সবশেষে ঠাকুরগাঁও জেলা থেকে সম্প্রতি জেলা, বিভাগ ও সর্বশেষ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কারপ্রাপ্ত মালেকা মোকাররমা মলি কে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। সে সময় তাকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচছা প্রদান করে সম্মাননা প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা