শনিবার | অক্টোবর ৩, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা শ্রীবরদীতে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও গুণীজনদের সংবর্ধনা প্রদান

শ্রীবরদীতে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও গুণীজনদের সংবর্ধনা প্রদান

শ্রীবরদী ফ্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের উদ্যোগে নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১ লা অক্টোবর বৃহস্পতিবার কলেজ হল রুম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ পারভীন আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান,
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ ড. কামাল হাসান শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মিজ মনীষা আহমেদ, ও
অত্র কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ আব্দুর রহিম দুলাল।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
এ সময় কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ, হাবিবুল হক পলাশ, মনিরুল ইসলাম, বিএনপি নেতা ফজলুল হক চৌধুরী অকুল, এস এম সোহান, আবু রায়হান মোহাম্মদ আল বেরুনি, জুবাইদুল ইসলাম রাজনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক, কলেজের শিক্ষকমন্ডলীর সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা