তারাকান্দা (ময়মনসিংহ) থেকে তৌকির আহমেদ শাহীন : ময়মনসিংহের তারাকান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় তারাকান্দা থানায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৫০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, দর্শনার্থীদের নিরাপত্তা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার।
এ সময় পুলিশ, প্রশাসন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ-প্রশাসনের সঙ্গে পূজা উদযাপন কমিটির সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
